1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে ডিবির ফাঁদে পা দিয়ে ৩ জন মাদকসেবী ও বিক্রেতা আটক। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

মাদারীপুরে ডিবির ফাঁদে পা দিয়ে ৩ জন মাদকসেবী ও বিক্রেতা আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বাতেনুজ্জাময়ান জুয়েল, রিপোর্টার,মাদারীপুর।

গতোকাল বুধবার ১লা অক্টোবর সন্ধ্যায় মাদক বিক্রি করতে এসে ইয়াবা
ও হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে আটক হয়।পুলিশ জানায় তাদের পেতে রাখা ফাদে পা দেয়ায় গ্রেফতার করেছে মাদারীপুর জেলা ডিবি পুলিশ।

মাদারীপুর সদর উপজেলার পাচখোলা এলাকার ডিএসপি সড়ক থেকে তাদের গ্রেফতার করেন।

এসময় ৫০ পিচ ইয়াবা ও ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করেন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন পাঁচখোলার হেলাল মাদবরের ছেলে ওয়াসিম মাদবর (৫২),কালিকাপুর এলাকার চুন্নু মাদবরের ছেলে আরমান মাতুব্বর (২৬) ও ছিলারচর নয়াকান্দি এলাকায় জালাল মুন্সির ছেলে সজিব মুন্সি(৩০)।

আটক ওয়াসিম মাদবরের নামে ৮ টি ও আরমান মাতুব্বরের নামে ১৪টি মাদক মামলা রয়েছে।উক্ত ব্যসায়ীগণ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছে।পুলিশ বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে তাদের আটক করতে গোয়েন্দা জাল পাতে জেলা ডিবি পুলিশ।পরে গতোকাল বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের নিকটেই মাদক বিক্রি করতে আসে তারা।
এই সুযোগে জেলা ডিবি পুলিশ তাদের মাদক সহ হাতেনাতে গ্রেফতার করেন ৩ মাদকসেবী ও ব্যবসায়ীকে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট