1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ মাহামুদুল হাসান রনি
স্টাফ রিপোর্টার মাদারীপুর।

মাদারীপুরে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, ও বাবুর্চির মরদেহ উদ্ধার
মাদারীপুরে পৃথক স্থানে এক ভ্যানচালক ও এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি এবং সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজৈর গ্রামের আমজেদ আকনের ছেলে আকাশ আকন (১৮), পেশায় ভ্যানচালক; এবং সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের এলাজদ্দিন বেপারীর ছেলে মো. ইমরান বেপারী (৫৮), পেশায় বাবুর্চি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ জুলাই) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আকাশ। তবে রাতে তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বদরপাশা-উমারখালী সড়কের পাশে নয়ানগর মাছকান্দি এলাকায় আকাশের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রাজৈর থানায় খবর দেন। পরে ওসি মো. মাসুদ খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ও এসআই কামরুজ্জামানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, আকাশকে চিকন রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোভ্যান ছিনতাই করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে, বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন বাবুর্চি ইমরান বেপারী। এরপর তিনি আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে ঝিকরহাটি গ্রামের খান বাড়ির পাশের সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইমরানের মরদেহের একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুটি এলাকাতেই শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বলছে, দুটি ঘটনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট