1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরের রাজৈরে এক নারীর মাথার চুল কেটে দিয়ে শারীরিক নির্যাতনঃ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

মাদারীপুরের রাজৈরে এক নারীর মাথার চুল কেটে দিয়ে শারীরিক নির্যাতনঃ

মেহেদী হাসান সোহেল
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 
মেহেদি হাসান সোহেল, রাজৈর

মাদারীপুরের রাজৈরে  ৩৫  বছর বয়সী এক নারীকে আটকে রেখে জোরপূর্বক মাথার চুল কেটে দিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে তাবিজ–কবজ (জাদু টোটকা) করে নগদ টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্ত বিকাশ বেপারী। নিজের বাড়িতে নিয়ে বুধবার ভোরে ভুক্তভোগীর মাথার চুল ব্লেড নিয়ে কেটে দেন এবং শারীরিকভাবে জখম করেন।

ভুক্তভোগীর অভিযোগ, মূলহোতা বিকাশ বেপারী ও বাসু বাড়ৈর হুকুমে খিরত বাড়ৈ,  অসিত বৈরাগী এবং ইতি গাইন মাথার চুল ব্লেড দিয়ে কেটে ফেলে। কয়েক ঘণ্টা বদ্ধ ঘরে আটকে রেখে মারধর ও জখম করে। পরে অভিযুক্তরা তাকে তার নিজ বাড়িতে দিয়ে আসে ও বলে ‘তুমি এলাকা ছেড়ে অন্য কোথায়ও চলে যাও’।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী নারী ও বিকাশ বেপারীর মেয়ে কলেজ ছাত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এর জেরে ওই ছাত্রী ৫০ লাখ টাকা ভুক্তভোগীর বাড়িতে লুকিয়ে রাখে- এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পরে। ওই ছাত্রী নিখোঁজ হলে বিকাশসহ তার সহযোগীরা ভুক্তভোগীকে তুলে নিয়ে এ ঘটনা ঘটায়। আর ওই ৫০ লাখ টাকা ভুক্তভোগীর বাড়ি থেকে বিকাশ উদ্ধার করে।  

এ ঘটনায় অভিযুক্ত বিকাশ বেপারীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবার দাবি, তিনি ঢাকায় চলে গেছেন।

ঘটনা প্রসঙ্গে মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার মুঠোফোন জানান, বিষয়টি আমার জানা নেই। ইউএনও-কে অবগত করতে বলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট