1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরের শিবচর উপজেলায় চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানির বোতল বিতরণ। - নব দিগন্ত ২৪
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলায় চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানির বোতল বিতরণ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

এস.এম. ফেরদৌস হোসাইন 

  প্রকাশক:

মাদারীপুরের শিবচর উপজেলায় চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা।

গত ১ জুলাই মঙ্গলবার সকালে ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যক্রম। 

এরপর সরকারি বরহামঞ্জ কলেজ কেন্দ্রসহ একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্কুলে পরীক্ষার্থীদের মাঝে মোট তিন হাজার সাত’শ পানির বোতল বিতরণ করা হয়েছে।

হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি, খাবার স্যালাইন, কলম বিতরণ করা হয়। 


এছাড়া হলের বাহিরে অপেক্ষমান শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।

সরকারি বরহামগঞ্জ কলেজের আবুবকর মিয়াসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা কলম, খাবার স্যালাইন ও পানির বোতল পেয়েছি। এটি সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রম উদ্যোগ। একইসাথে শিক্ষার্থীবান্ধব এমন কর্মসূচির জন্য শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন, ‘পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উৎসাহ দিয়েছি। আমরা চাই শিক্ষার্থীদের পাশে থাকতে। শুধু রাজনীতি নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে সহায়তা করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমি চাই সবাই এগিয়ে আসুক এমন উদ্যোগে।’

এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরাও শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার্থী ও অভিভাবকরা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

মাদারীপুর

তাং ০৭.০৬.২০২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট