1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মানবিক সেবার লক্ষ্যে 'অদম্য মাদারীপুর'-এর নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

মানবিক সেবার লক্ষ্যে ‘অদম্য মাদারীপুর’-এর নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মাহামুদুল হাসান রনি
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘অদম্য মাদারীপুর’-এর ২০২৬ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) স্থানীয় একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে কমিটির সকল সদস্যদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরবর্তী আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে দ্রুত সময়ের মধ্যে একটি বড় ধরণের মানবিক প্রোগ্রাম বা কর্মসূচি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘অদম্য মাদারীপুর’ সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। নতুন কমিটির এই উদ্যমী পথচলায় সংগঠনের সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং দাতা সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদারীপুরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই সংগঠনের মূল লক্ষ্য। আগামী দিনের কর্মসূচি সফল করতে তারা সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট