1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মালয়েশিয়ায সড়ক দুর্ঘটনায় যশোর শার্শা কলারোয়ার জাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যু - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মালয়েশিয়ায সড়ক দুর্ঘটনায় যশোর শার্শা কলারোয়ার জাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যু

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কলারোয়ার এক যুবকসহ ৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর দুই বাংলাদেশি। মৃত্যুবরণকারীরা হলেন-কলারোয়ার বামনখালি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সাব্বির রহমান, যশোরের হাসানুরের ছেলে জাহিদ এবং যশোর জেলার কেশবপুরের ভাল্লুকঘর এলাকার আসাদুলের ছেলে আব্দুল্লাহ।

আহত দুইজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। মালয়েশিয়া প্রবাসী কলারোয়ার সামিউল আজম চঞ্চল জানান,

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয়
সময় শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে এতে আহত হন আরও দুজন ।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক মো. সাব্বের হাসান (৩০) এবং দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪) প্রাণ হারিয়েছেন।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, তারা কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে একটি টয়োটা আভাঞ্জা গাড়িতে করে যাচ্ছিলেন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে গাড়িটি রাস্তার বাম দিকে ছিটকে যায়।

পরিবার সূত্রে জানা যায়, জাহিদ হাসান সম্প্রতি জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান। প্রাথমিকভাবে একটি কোম্পানিতে চাকরি করলেও পরে হঠাৎ অন্য একটি প্রতিষ্ঠানে ট্রান্সফার করা হয়। সেখান থেকেই কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এটি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নিহত জাহিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় জাহিদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট