1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪ - নব দিগন্ত ২৪
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): গতরাত আনুমানিক ১ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মোঃ আকাশ ওরফে শাকিল, রায়হান এবং সজীব নামক তিনজন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার হয়। অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ মার্কিন পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩টি ওয়াকি টকি সেট, ১টি ডামি পিস্তল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা যায়, এই গ্রুপটি মেহেরপুর জেলার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিল।

অন্যদিকে, একই সময়ে খুলনা শহরের লবনচোরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অপর একটি যৌথ অভিযানে বিস্ফোরক মামলা সহ ৫টি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি শটগান, ৯ রাউন্ড শটগানের গোলাবারুদ এবং ১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদ এবং সাউন্ড গ্রেনেড বাংলাদেশ পুলিশের হারানো সরঞ্জামাদি।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনী নিকট প্রদানের জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট