1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর চৌগাছা এলাকার মাসিলা বিওপি সংলগ্ন হাওরের পানিতে এক যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বিজিবি - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর চৌগাছা এলাকার মাসিলা বিওপি সংলগ্ন হাওরের পানিতে এক যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বিজিবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের সীমান্তে চৌগাছা এলাকার মাসিলা বিওপি সংলগ্ন হাওরের পানিতে এক যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালের দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহল দল হাওরে ভাসতে থাকা লাশটি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত হয় স্বজনদের মাধ্যমে। মৃতের নাম জিদনি, যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর তার মা ভারতে চলে যান। প্রায় ছয় বছর ধরে জিদনি মায়ের সঙ্গে ভারতে বসবাস করছিলেন। গত ১২ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি ও পুলিশ লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা লাশের পরিচয় নিশ্চিত করেন। নিহতের ফুপু মনিরা আক্তার তামান্না চৌগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট