1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে ফেনসিডিল ও বিদেশী মদসহ ভারতীয় ও বাংলাদেশী আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে ফেনসিডিল ও বিদেশী মদসহ ভারতীয় ও বাংলাদেশী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ এক ভারতীয় ও এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি জানায়, আটককৃতরা হলেন
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার (৩৮) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭)। তাদের বহন করা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেন্সিডিল ও মদ এনে যশোর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা করছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। মাদকদ্রব্য ও চোরাকারবারী আটক অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মাদকদ্রব্যসহ যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট