1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল কম্পিউটার ট্রেনে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় প্রসাধনীসহ নারী আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর বেনাপোল কম্পিউটার ট্রেনে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় প্রসাধনীসহ নারী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর রেলস্টেশনে বেনাপোল-খুলনা -মোংলা (বেতনা) রুটের একটি ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ এক নারীকে আটক করেছে।

আজ বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে যশোর  রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটিতে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।

আটক নারীর নাম মোসা. ফুলি বেগম (৪৫)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ বিপুল হোসেন।

সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ট্রেনটি থামিয়ে তল্লাশি চালায় এবং ফুলি বেগমের কাছ থেকে ভারতের তৈরি বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল—ডাভ সাবান ৬৪ পিস, দুলহান কালো তেল ২০ পিস, ফিয়ামা সাবান ২০ পিস, সিসা তেল ২০ পিস, ফিয়ামা সাওয়ার জেল ৩৯ পিস ও সনপাপড়ি ৮ পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

পণ্যগুলো বাংলাদেশে অনুমোদনহীন এবং অবৈধভাবে আমদানি হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত নারীকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট