1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল কাস্টমস ৭ কর্মকর্তা বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর বেনাপোল কাস্টমস ৭ কর্মকর্তা বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে


মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল কাস্টমসের উপকমিশনার ও সহকারী কমিশনার পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একযোগে দেশের বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার ৭৩ জন উপকমিশনার ও ৮৭ জন সহকারী কমিশনারকে দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। ১৪ আগস্ট এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১-র সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।

বেনাপোল কাস্টম হাউসের উপ কমিশনার মির্জা রাফেজা সুলতানাকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। তাস্থলে এখনো কাউকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি।

বেনাপোল সহকারী কমিশনার প্রকাশ দে কে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটে, রাজন হোসেনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে, সাজিদ মাহমুদ কৌশিককে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায়, আবু সালেহ আব্দুন নূরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট চট্রগ্রামে, আসিবুল হককে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) ও দয়াল রায়কে মূল্য সংযোজন কর নিরীক্ষা (গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর) ঢাকায় বদলি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট