1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল ধান্যখোলা জেলেপাড়া ধান ক্ষেতের মধ্যে থেকে একটি দেশি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোর বেনাপোল ধান্যখোলা জেলেপাড়া ধান ক্ষেতের মধ্যে থেকে একটি দেশি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি

মনা
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ

শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে ধান্যখোলা জেলেপাড়া থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। বিজিবি জানায়, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে টহলদল ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো বেনাপোল পোর্ট থানায় জমা করা হচ্ছে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এটি একটি রাইফেলের গুলি। সাধারণত ৮ এমএম মাউসার (বা ৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত। এই গুলি ভারতের মহারাষ্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি পুরোনো অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্রের। তিনি আরও বলেন, এখান থেকে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্র তৈরি হয়ে থাকে। উদ্ধার করা গুলি সাধারণত ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময় ব্যবহৃত হতো। এগুলো কীভাবে ধান ক্ষেতের মধ্যে এলো এবং ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্তে নেমেছে বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট