1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৮ মার্চ) ২৮শে রমজান উপলক্ষে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। এদিন বিকেলে উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং বেনাপোল বাজারের সাধারণ মানুষের মাঝে মোট ৪৫০ প্যাকেট উন্নত মানের খিচুড়ি বিতরণ করা হয়।
​
​ইফতার বিতরণের পাশাপাশি বেনাপোল বাজারস্থ বাণিজ্যিক কেন্দ্র ‘নিত্য হাট’ প্রাঙ্গণে সংগঠনটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং সুসংগঠিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এই সভায় ২০১০ ব্যাচের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

​সভার শেষে উপস্থিত সকলে সমবেত হয়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহ’র শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
​
​সংগঠনের প্রতিনিধিরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এবং বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করতে তারা প্রতি বছরই এ ধরনের মানবিক কাজ করে থাকেন। আগামীতেও আর্তমানবতার সেবায় এই ব্যাচের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট