1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মনা যশোর শার্শা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল, কিসমিস, বিস্কুট, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ধান্যখোলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ ৯৫ হাজার ৩৪০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল, কিসমিস, বিস্কুট, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। এসব মালামাল বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে।

বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পণ্য আনে। এভাবে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব আয় বঞ্চিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট