1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল সীমান্তে দুই কোটি টাকার ৯টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

যশোর বেনাপোল সীমান্তে দুই কোটি টাকার ৯টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পুটখালী বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। আটককৃত মনিরুজ্জামান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার কাদের আলী সর্দারের ছেলে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-পুটখালী সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এর নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমানের নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশিতে কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একইসাথে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা। মোট সিজার মূল্য ১ কোটি ৮০ লাখ ৫৩ হাজার ২৪১ টাকা। এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি অফিস যশোরে এবং মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট