1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল সীমান্তে ভারত থেকে আসা ২০১.৫ কেজি ভায়াগ্রা জব্দ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর বেনাপোল সীমান্তে ভারত থেকে আসা ২০১.৫ কেজি ভায়াগ্রা জব্দ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) আটক করেছে বিজিবি।

চোরাচালন ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপির বিশেষ টহলদল কর্তৃক গত ১৬ মে শুক্রবার রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে পাঁকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন এসএ পরিবহনে প্রেরণের নিমিত্তে ভ্যান যোগে চোরাকারবারীরা কিছু মালামাল নিয়ে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ০৪ বস্তা মালামাল ফেলে পালিয়ে যায়। উক্ত স্থান হতে বিজিবির টহলদল ২০১.৫ কেজি ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬০,৪৫,০০০/-(ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার)টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট