1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল হাইস্কুলে এসএসসি ব্যাচ ২০০৭ এর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

যশোর বেনাপোল হাইস্কুলে এসএসসি ব্যাচ ২০০৭ এর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

মনা যশোর প্রতিনিধিঃ
“বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দেব হোক শপথ” এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল হাইস্কুলে এসএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলটির ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসএসসি ২০০৭ ব্যাচের আয়োজনে অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা।

২রা এপ্রিল বুধবার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান স্যারের সভাপতিত্ব এবং ০৭ ব্যাচের বন্ধু আফসান আক্কার এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ প্রসঙ্গে স্কুলের সাবেক শিক্ষার্থী মামুনুর রশিদ বলেন, প্রায় প্রতি বছর বছর আমরা এ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। বন্ধুত্ব চিরদিন এ প্রতিপাদ্যকে মনে প্রাণে ধারণ করে আমরা আবারো এ অনুষ্ঠানের আয়োজন করেছি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষকদের বক্তব্যে মোখলেছুর রহমান বলেন, অনেক বছর পর আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে এমন অনুষ্ঠানে আবারো দেখা হওয়ায় আমি খুবই আনন্দিত। এই ব্যাচটি বিভিন্ন সময় নানা সামাজিক কাজের মাধ্যমে বেনাপোলের সাধারণ মানুষের সাথে মিশে আছে। আমি আশা করবো ভবিষ্যতেও তোমরা আরো বেশি তোমাদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই বেনাপোলের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাথে নিজেদের সম্পৃক্ত রাখবে।

উল্লেখ্য যে, অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে শুরু করে নানা আয়োজন এবং খেলাধুলার মধ্য দিয়ে দুপুরে মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট