1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলে হাজি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোর বেনাপোলে হাজি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল বাজারের ছোট মোড়ে অবস্থিত ‘হাজি বিরিয়ানি হাউজ’ এর খাবারের মান ও পরিমাণ নিয়ে গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি মানহীন খাবার পরিবেশন করছে এবং অর্ডারের তুলনায় কম খাবার দিয়ে টাকা বেশি নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

একাধিক ক্রেতা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে হাজি বিরিয়ানি হাউজের খাবারের স্বাদ ও গুণগত মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে ফুড প্যাকেটে উল্লেখিত পরিমাণের চেয়ে কম খাবার দেওয়া হচ্ছে যা অনেকেই প্রতারণা হিসেবে দেখছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,প্যাকেট খুলে দেখি ভাত ও মাংসের পরিমাণ উল্লেখিত পরিমাণের চেয়ে অনেক কম। মানসম্মানের কথা চিন্তা করে অভিযোগ জানাতেও পারিনি।

অপর এক গ্রাহক জানান, আগে মান ভালো ছিল কিন্তু এখন মান কমে গেছে। দাম ঠিক রাখলেও খাবারের পরিমাণ কমে গেছে, যা হতাশাজনক। উল্লেখিত বিষয়টির সমাধান হওয়া জরুরি।

পাশাপাশি প্রতিষ্ঠানটি দিনে দিনে স্যঁতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে যা থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে বলে মনে করেন ভোক্তারা।

এ বিষয়ে হাজি বিরিয়ানি হাউজের প্রোপাইটর আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি খাবারের মান ও পরিমাণে কম দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে খাবারে ফুড কালার মেশানোর বিষয়টি ভোক্তার ঘাড়ে চাপিয়ে স্বীকারোক্তি দেন।

তিনি বলেন, ক্রেতাদের কথা মতো খাবারে ফুড কালার মেশানো হয়। এখন প্রশ্ন হলো- এমন কোন মানুষ আছে যারা জেনেশুনে কালার ফুডের মতো বিষাদ ফুড খেতে চায়।

শার্শা উপজেলা ভোক্তা অধিকার কর্মকর্তা রাশেদা খাতুন বলেন, খাবারের মান, নিরাপত্তা ও পরিমাণে অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থার কাছে অভিযোগ জানানো উচিত।

বিষয়টি তদারকি করা হবে। সঠিক তদারকি করলে এ ধরনের অভিযোগ কমে আসবে। তবে এর আগেও হাজি বিরিয়ানি হাউজে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। তবে এমন চলতে থাকলে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গ্রাহকদের অভিযোগের কারণে বিষয়টি দীর্ঘদিন পরে আলোচনায় এসেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে কতৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট