1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা উপজেলায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ১ নং ওয়ার্ড নিকিরি পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর শার্শা উপজেলায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ১ নং ওয়ার্ড নিকিরি পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার ২৫শে সেপ্টেম্বর ২০২৫, যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ১ নং ওয়ার্ডের নিকিরি পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সাংসদ জনাব মফিকুল হাসান তৃপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ থাকে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।”

এ সময় তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে উৎসব পালন করতে পারেন, তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন বিএনপি নেতাকর্মীদের।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমেদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা তাইজেল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, শার্শা উপজেলা বিএনপি নেতা ও সহ-সভাপতি আব্দুল মোনায়েম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, মহিলাদল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট