1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে চালিতাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করেন- মফিকুল হাসান তৃপ্তি - নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

যশোর শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে চালিতাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করেন- মফিকুল হাসান তৃপ্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ শার্শা উপজেলার ০৭ নং কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে চালিতাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এই গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান বিএনপির দলীয় ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, জনাব মফিকুল হাসান তৃপ্তি।

প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তাঁর বক্তব্যে বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। আমি এমপি না হয়েও মানুষের পাশে ছিলাম; বহু শিক্ষিত ও বেকার যুবক-যুবতীকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়ে কর্মসংস্থান করেছি। আগামীতে যদি সুযোগ পাই, আরও বৃহত্তর পরিসরে এলাকার উন্নয়ন ও যুবদের কর্মসংস্থান নিশ্চিত করব।” তিনি শৈশব, মুক্তিযুদ্ধকালীন স্মৃতি ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বলেন, একসময় এলাকায় সন্ত্রাস ও ভয়ের পরিবেশ বিরাজ করত, কিন্তু গণতন্ত্রের জ্ঞান ও প্রতিষ্ঠা আমাদের আজকের শক্তি। তিনি বর্তমান জামায়াত ইসলামের ষড়যন্ত্র ও মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক করে বলেন, “যারা একসময় জাতীয়তাবাদের জন্য কাজ করেছে, আজ তারা ষড়যন্ত্র করছে; কিন্তু জনগণ সব ষড়যন্ত্র ব্যর্থ করবে। পার্শ্ববর্তী দেশ ভারত মাদক ঢুকিয়ে আমাদের যুবসমাজকে ধ্বংস করছে, জলাবদ্ধতা সৃষ্টি করছে—আমি এমপি হলে শার্শা থানায় মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস বন্ধ, জলাবদ্ধতা দূরীকরণ ও স্থায়ী উন্নয়ন নিশ্চিত করব।”

এছাড়া তিনি অঙ্গীকার করেন, শার্শা থানা হবে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও জলাবদ্ধতামুক্ত আধুনিক ও নিরাপদ অঞ্চল, যেখানে যুবসমাজের শক্তি জাতীয় উন্নয়নে কাজে লাগানো হবে। জনসভায় হাজারো মানুষের উপস্থিতি ও ধানের শীষের প্রতি সমর্থনের স্লোগানে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে, যা প্রমাণ করে কায়বা ইউনিয়নে বিএনপি ও ধানের শীষের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা অটুট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট