1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া টাকা ও অস্ত্রসহ গ্রেপ্তার ২। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

যশোর শার্শা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া টাকা ও অস্ত্রসহ গ্রেপ্তার ২।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, একটি দেশীয় হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়। আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

শার্শা উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন গোঁড়পাড়া (সর্দারপাড়া) গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে সবুজ হোসেন (২৮), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৩)।

পুলিশ জানায়, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবার রহমান গতকাল শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ফকিরতলা বিশ্বাসবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর দুই ছিনতাইকারী তার পথ গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্র হাসুয়া ও চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা। পরে খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া নগদ ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকুসহ সবুজ হোসেন ও টিটু মিয়াকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট