1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় ধানক্ষেত থেকে দেশীয় তৈরি দুটি পাইপগান উদ্ধার করল পুলিশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

যশোর শার্শায় ধানক্ষেত থেকে দেশীয় তৈরি দুটি পাইপগান উদ্ধার করল পুলিশ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ধান ক্ষেত থেকে দেশীয় তৈরি দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর কলোনী তালতলা মাঠের ধানের ক্ষেত থেকে এ পাইপগান দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাগআঁচড়া ইউনিয়নের অন্তর্গত বসতপুর কলোনী তালতলা নামক স্থানে ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে কৃষক আজিজুর রহমান (৩০) এর জমির ধান কাটছিলেন। এসময় ঐ ধান ক্ষেতে পরিত্যাক্ত অবস্থায় দুইটি পাইপ গান পড়ে থাকতে টের পান।পরে তিনি বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশের একটি টিম গিয়ে দেশীয় তৈরি দুইটি পাইপগান যাহার কাঠের বাটসহ লম্বা ২ ফুট এবং অপর একটি দুই খন্ডে বিভক্ত কাঠের বাটসহ লম্বা ২ ফুট ২ ইঞ্চি পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট