1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ সদস্যপদ স্হগিত - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ সদস্যপদ স্হগিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসুচীর আওতার ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও তার ভাই ইবাদুল ইসলাম কালুর রিরুদ্ধে।

বুধবার সকালে এ অভিযোগ করেন কায়বা ১.২ ও ৩ নং ওয়ার্ড এর খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার শাহাজহান কবির।

ডিলার শাহাজান কবির সাংবাদিকদের জানান, তিনি বুধবার সকালে বাগআঁচড়া খাদ্য গুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলি নিজের ডিলার পয়েন্টে উদ্দেশ্য পাঠান। পথিমধ্যে বাগআঁচড়া বকুল তলা পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি দাঁড় করিয়ে ড্রাইভারকে জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন। পরে ডিলার শাহাজান কেন চাল নামিয়ে নিলেন সে বিষয়ে কুদ্দুসকে ফোন দিয়ে জানতে চাইলে তাকে গালাগাল করেন এবং হুমকি দেন।

স্হানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বকুলতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সামনে তার ভাই কালু ৪ টি চাল বোঝায় ট্রলি আটকিয়ে রাখার সত্যতা দেখতে পান। এ সময় সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে কালু ড্রাইভারদের ট্রলি নিয়ে চলে যেতে বলেন।

কেন চাল বোঝায় ট্রলি আটকিয়ে রেখেছেন জানতে চাইলে কালু জানান, তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই আটকিয়ে ছিলেন।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে জানান, আমার বিরুদ্ধে আত্মসাৎ/লুটের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোন চাল লুট করিনি। আমার ভাই ডিলারের কাছে টাকা পাবে বলে ট্রলি আটকায়ে রাখছিলো পরে ছেড়ে দিয়েছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন।ওসি সাহেবকে তিনি চালগুলো উদ্ধার করার জন্য ইতিমধ্যে বলে দিয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান, ইউএনও স্যার চাল উদ্ধারের কথা বলার পর পরই জানতে পেরেছি চালের ট্রলিগুলো ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, শার্শা উপজেলা সহ-সভাপতি রুহুল কুদ্দুসকে তাহার সদস্যপদ স্হগিত করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট