1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

যশোর শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
সংসদীয় আসন ৮৫,যশোর-১(শার্শা) আসনে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী,শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি হাসান জহির তার প্রতিদিনকার নির্বাচনী সাংগঠনিক কার্যক্রমের কর্মসূচি হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক উঠান বৈঠক করেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শার্শা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইসলামপুর মোড়ে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড ইসলামপুরের সাবেক মেম্বার নুরুন্নাহার কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

প্রধান অতিথি’র বক্তব্যে আবুল হাসান জহির বলেন, দেশ এখন এক সংকটময় সময় পার করছে। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের শাসন পুনরুদ্ধারে বিএনপি মাঠে আছে। জনগণের ভোটের অধিকারই দেশের প্রকৃত শক্তি— সেই শক্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায়, জবাবদিহিতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি জনগণের অধিকার ও ভবিষ্যতের জন্য। ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে— কারণ পরিবর্তনের শক্তি জনগণের মধ্যেই নিহিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- প্রভাষক মামুনুর রশিদ, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক- ওলিয়ার রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক মেম্বার পারভিন সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক- সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ, সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মহিলা দলের নেত্রী নুরুন্নাহার কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভিন মেম্বার, সাবিনা, নাহারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট