1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শার মানুষকে উন্নত জীবন, নিরাপত্তা এবং সুশৃঙ্খল সমাজ দিতে আমরা কাজ করব উঠান বৈঠকে বলেন মফিকুল হাসান তৃপ্তি - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোর শার্শার মানুষকে উন্নত জীবন, নিরাপত্তা এবং সুশৃঙ্খল সমাজ দিতে আমরা কাজ করব উঠান বৈঠকে বলেন মফিকুল হাসান তৃপ্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাশিপুর ওয়ার্ড ও বেনাপোল পৌরসভার ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত উঠান বৈঠকের প্রধান অতিথি ছিলেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি।

উঠান বৈঠকে জনাব তৃপ্তি বলেন, শার্শার মানুষকে উন্নত জীবন, নিরাপত্তা এবং সুশৃঙ্খল সমাজ দিতে আমরা কাজ করব। এই অঞ্চলের উন্নয়ন ও সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে ধানের শীষের বিজয় অপরিহার্য। আমাদের দেশের স্বাধীনতা অর্জনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের মধ্যে বিশেষভাবে স্মরণীয় জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য নিজের পরিবার ও স্বজনকে ছেড়ে দেশের মানুষ ও সৈন্যদের জন্য আত্মত্যাগ করেছিলেন। দেশের জনগণ, ছাত্র-যুবসমাজ ও সাধারণ মানুষ তাঁকে নেতারূপে গ্রহণ করেছিলেন। তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে দেশের জন্য দৃঢ় নেতৃত্ব দেখিয়েছেন, পাশাপাশি দক্ষিণ তালপট্টি দ্বীপ ও তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে জোরালো অবস্থান নিয়েছিলেন। এই ঐতিহাসিক অবদান আমাদের স্মরণ করতে হবে।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন ধরে আমাদের সীমান্ত ও স্বশাসিত অঞ্চলকে প্রভাবিত করার চেষ্টা করছে। ভারতীয় আগ্রাসন, মাদক প্রবাহ—যেমন ফেনসিডিল প্রেরণ—যুব সমাজকে বিপথগামী করার প্রক্রিয়ার অংশ। এই অবস্থার বিরুদ্ধে শার্শাকে রক্ষা করা, যুব সমাজকে সুসংগঠিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা আমাদের অঙ্গীকার।

তিনি নির্বাচিত হলে এলাকার যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত, কৃষকদের ন্যায্য অধিকার, মা–বোনদের শিক্ষার প্রসার, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও শার্শার অতীত সংকট ও তার পূর্ববর্তী কার্যক্রমের উদাহরণ তুলে ধরে জনগণের আস্থা পুনঃস্থাপন করেন।

সভা শেষে তিনি বলেন, আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান আমি উন্নয়ন, সেবা ও ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেব। ধানের শীষ মানেই উন্নয়ন, স্বচ্ছতা ও নিরাপত্তা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট