1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার - নব দিগন্ত ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য দুপুর ১৫/০৫/২০২৫খ্রিঃ বেলা ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে গত এপ্রিল/২০২৫খ্রিঃ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন, দিন দিন প্রতারণার ফাঁদ বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে অপরাধীরা অনেক বেশি স্মার্ট। সুতরাং মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহারে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

মোবাইলে একান্ত ছবি রাখা এবং বিভিন্ন মাধ্যমে সেগুলো প্রেরণের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হতে হবে এবং এগুলো ট্রান্সফারে সকলকে নিরুৎসাহিত করেন।

তিনি আরো বলেন, আপনাদের চোখ দিয়েই আমরা সমাজকে দেখি সুতরাং আপনারা পুলিশ কে অপরাধ সম্পর্কে তথ্য দিন।

উদ্ধার ও হস্তান্তরঃ
১। ৫০ টি মোবাইল উদ্ধার,
২। ০৪টি ইমো আইডি রিকভারি,
৩। ১০টি whatsapp আইডি পুনরুদ্ধার,
৪। নগদ/বিকাশে টাকা ২,৫৬,০০০/=
৫। ০৮ জন ভিকটিম উদ্ধারে সহায়তা,
৬। টেলিগ্ৰাম প্রতারক সনাক্ত পূর্বক মামলা রুজু ও দুইজন আসামি গ্ৰেফতার।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকুন।
ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট