1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে কর্তব্যরত পুলিশ সদস্য।

সোমবার (৭ জুলাই) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহমান জাকির (২৭)। তিনি যশোর সদর উপজেলার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, জাকির বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি’র ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়পত্র বহন করছিলেন। তবে হাসপাতালের চিকিৎসকদের মতো সাদা এপ্রোন পরে নিজেকে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।

অভিযোগ রয়েছে, পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে পুরাতন কসবা কাঠালতলা এলাকার বাসিন্দা সানজিদা খাতুনের কাছ থেকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা হাতিয়ে নেন। বিষয়টি হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানার দৃষ্টিগোচর হলে তিনি জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই জাকিরের ভুয়া পরিচয়ের বিষয়টি স্পষ্ট হয়।

পরবর্তীতে পুলিশ সদস্য সোহেল রানা তাকে আটক করে হাসপাতাল সুপারের কাছে সোপর্দ করেন। হাসপাতাল সুপার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক আব্দুর রহমান জাকিরকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট