1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ৩০/১১/২০২৫খ্রিঃ বেলা ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন।

এসময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। সাংবাদিকবৃন্দ যশোর জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করে।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় বক্তব্যের শুরুতেই মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। যশোর জেলা পুলিশ নিয়ে তার ভাবনা প্রকাশ করেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।

তিনি বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পন। তাদের মাধ্যম দিয়ে সারা পৃথিবীর মানুষ যশোর জেলা পর্যবেক্ষণ করে। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল হবে। সঠিক তথ্য তুলে ধরতে আহ্বানের পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত যশোর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর, জনাব মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, জনাব মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার, “মনিরামপুর” সার্কেল, যশোর, অফিসার ইনচার্জগণ ও যশোর প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট