1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ ডিমলায় বিদ্যালয়ে চোরের হানা, ৬ ফ্যানসহ খেলার সামগ্রী চুরি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত ডিমলার ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

যশোরে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মনা যশোর প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

ফিলিস্তিনে চলমান নিপীড়ন, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধ করে আলআকসা মসজিদের মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়।

আজ সোমবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত এই সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।

 

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলিম উম্মাহর আত্মিক অংশ। সেখানে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা শুধু একটি ভূখণ্ডের ওপর নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি চরম অবমাননা। তারা বিশ্ব নেতৃবৃন্দকে এই মানবতাবিরোধী কর্মকা- বন্ধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বক্তারা আরও বলেন, মুসলিম বিশ্বের হৃদয় আলআকসা মসজিদ বর্তমানে ভয়াবহ আগ্রাসনের শিকার। এই পবিত্র ধর্মীয় স্থানে ইসরায়েলি বাহিনীর হামলা স্পষ্ট মানবতাবিরোধী অপরাধ। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, লেখক ও গবেষক বেনজীন খানসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট