1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরের ডিবি পুলিশের অভিযানে কেশবপুর বাজার হইতে চোরাই ইজিবাইক উদ্ধার সহ গ্রেফতার-১ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোরের ডিবি পুলিশের অভিযানে কেশবপুর বাজার হইতে চোরাই ইজিবাইক উদ্ধার সহ গ্রেফতার-১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
মোঃ আব্দুর হালিম (৫০), পিতা-মৃত সিরাজ মোল্যা, মাতা-তারা মনি, সাং-কিসমত নওয়াপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর এজাহার দায়ের করেন। বাদীর নিজ নামে ১০টি ইজিবাইক ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের ন্যায় গত ১১/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া সাকিনস্থ ইজিবাইক গ্যারেজ হতে বাদীর ইজিবাইকের চালক নয়ন (৩২), ইজিবাইক ভাড়া নিয়া চালানোর জন্য গ্যারেজ থেকে বাহির হয়। পরবর্তীতে ইং-১১/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া সাকিনস্থ ইজিবাইক গ্যারেজের পাশে রাস্তার উপর হতে উক্ত ইজিবাইক চালক নয়ন(৩২) এর নিকট থেকে জনৈক আমানুল্লাহ সাগর রনি বাদীর ০১টি পুরাতন হলুদ রংয়ের গ্লাসওয়ালা ইজিবাইক প্রতারণার মাধ্যমে চুরি করে নিয়ে যায়।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটন সহ চোরাই ইজিবাইকটি উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ)/ মোঃ শামসুজ্জামান, এএসআই(নিঃ)/ শেখ কামরুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ইং ১৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ০৮.৪৫ ঘটিকায় যশোর জেলার কেশবপুর থানাধীন কেশবপুর বাজার হইতে আসামী আমানুল্লাহ সাগর রনি (২৮) কে গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বাদীর উল্লেখিত ইজিবাইকটি তার হেফাজতে আছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক কেশবপুর থানাধীন বেতীকোলা এলাকা হতে বাদীর চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে ইং ১৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আসামীর নাম- ঠিকানাঃ

নামঃ- আমানুল্লাহ সাগর রনি (২৮)
পিতাঃ- শাহাবুদ্দিন গোলদার
মাতাঃ- জোসনা বেগম
সাংঃ- মাগুরা ঘোনা, গোলদার পাড়া (মান্নান গোলদারের বাড়ি সংলগ্ন)
থানাঃ- ডুমুরিয়া
জেলাঃ- খুলনা।

উদ্ধারঃ ০১টি পুরাতন হলুদ রংয়ের গ্লাসওয়ালা ইজিবাইক, যাহার ছিট কমলা রংয়ের, যাহার কভারে DOWEDO লেখা আছে এবং সামনের ও পিছনের বডিতে YUANDI লেখা আছে, পর্দা কালো রংয়ের, ইজিবাইকের মূল্য অনুমান ১,৮০,০০০/- টাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট