1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ (রবিবার): গত ১১ অক্টোবর ২০২৫ তারিখ দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে চলাচলরত যানবাহনে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে, সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট অভিমুখে আগত একটি মোটরসাইকেল প্রায় ১৫০ মিটার দূরে থেমে পালানোর চেষ্টা করে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার সাথে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবি থেকে নিশ্চিত হওয়ার মাধ্যমে ইউপিডিএফ এর পোস্ট কমান্ডার কর্ম চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা’কে আটক করা হয়। পরবর্তীতে, তল্লাশি করে তাদের কাছ থেকে ০১টি পিস্তল ও ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড অ্যামুনিশন, ০১টি ওয়াকিটকি সেট, ০২টি মোবাইল ফোন ও ০২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট