1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী কাফরুল বিজয় রাকিন সিটির ফ্লাটে জন্মদিনে দাওয়াতে ডেকে নিয়ে কিশোরকে বেধড়ক মারধর ও অপহরণের চেষ্টা:থানায় এজাহার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড়

রাজধানী কাফরুল বিজয় রাকিন সিটির ফ্লাটে জন্মদিনে দাওয়াতে ডেকে নিয়ে কিশোরকে বেধড়ক মারধর ও অপহরণের চেষ্টা:থানায় এজাহার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর কাফরুল থানাধীন বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে জন্মদিন উপলক্ষে নাস্তার দাওয়াতে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরকে বেধড়ক মারধর এবং অপহরণের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর মা সোনিয়া রহমান তিথী থানায় এজাহার দায়ের করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২ জুলাই সকালে অনুরাগ বসু নামের এক তরুণের জন্মদিন উপলক্ষে রাইয়ান হাসান নামে এক কিশোর তার বন্ধু ফাহিম শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিজয় রাকিন সিটির এ-৬, টি-২-০৩-০৩ নম্বর ফ্ল্যাটে যান। সেখানে উপস্থিত কয়েকজন যুবক—ফারহান ইবনে মনির হিরক, আহানাফ আকিব, আহাদ চৌধুরী, ইফতেখার চৌধুরীসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি—রাইয়ানকে প্রথমে রুম পরিষ্কার করতে বলে। রাজি না হওয়ায় তারা রাইয়ানকে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে আক্রমণ করে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা কিশোর রাইয়ানের চোখে ঘুষি, পিঠে বেল্টের বকলেস দিয়ে আঘাত এবং ধারালো খুর দিয়ে পিঠ ও কোমরে উপর্যুপরি কোপ দেয়। এমনকি হত্যার উদ্দেশ্যে মাথায় কাঁচের গ্লাস ছুঁড়ে মারতে গেলে সে নিজেকে রক্ষা করতে গিয়ে হাতে আঘাত পায়। এ সময় অনুরাগ বসুও কাঁচের টুকরোয় আহত হন।
এজাহারে আরও জানানো হয়, হামলার পর কিশোরটিকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে আল-হেলাল হাসপাতালের সামনে পৌঁছালে তার চিৎকারে ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনগণ এগিয়ে আসে। অভিযুক্তরা পালিয়ে যায় এবং পথচারীরা রাইয়ানকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। পরে তাকে চিকিৎসার জন্য আজমল হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি করা হয়।

ভুক্তভোগী কিশোরের মা বলেন, “ঘটনার ভয়াবহতায় আমরা হতবাক। ছেলের জীবননাশের আশঙ্কা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনার বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে এবং এজাহার গ্রহণপূর্বক প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট