1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী খিলগাঁও থানা পুলিশ কর্তৃক তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেফতার-১ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানী খিলগাঁও থানা পুলিশ কর্তৃক তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেফতার-১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ গাজী সুজন (২৫) ।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত (২৫ মার্চ ২০২৫) মোস্তাফিজুর রহমান তাঁর নিজস্ব TVS 4V লাল রঙের মোটরসাইকেলটি খিলগাঁও থানাধীন বনশ্রীতে তাঁর অফিসের নিচের গ্যারেজের সামনে লক করে রেখেছিলেন। বিকেল ০৫:০০ ঘটিকায় তিনি দেখেন মোটরসাইকেলটি আর সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটি না পাওয়ায় তিনি খিলগাঁও থানায় অভিযোগ দায়ের করেন এবং মামলা রুজু করা হয়।

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সাহায্যে গত (১৭ আগস্ট ২০২৫) রাত ১১:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন আকানগর এলাকায় অভিযান পরিচালনা করে গাজী সুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজনের দেয়া তথ্যের ভিত্তিতে (১৭ আগস্ট ২০২৫) রাত ১১:৩০ ঘটিকায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন নুরজাহানপুর মধ্যপাড়ায় ডালিম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া TVS 4V লাল রঙের মোটরসাইকেলটি উদ্ধার করে।

থানা সূত্রে আরো জানা যায়, সুজনের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে একই জেলার নবীনগর থানাধীন ধরাভাঙ্গা এলাকার নূর মোহাম্মদের বাড়ি থেকে (১৮ আগস্ট ২০২৫) রাত ১২:১০ ঘটিকায় একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল এবং দোলাইগঞ্জ এলাকার পবিত্র বমনের বাড়ি থেকে একই তারিখ রাত ১:১৫ ঘটিকায় একটি পালসার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট