1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী বনানীতে পথশিশু ধর্ষণ: মূল অভিযুক্ত গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানী বনানীতে পথশিশু ধর্ষণ: মূল অভিযুক্ত গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা মহানগরীর বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ । গ্রেফতারকৃতের নাম-মো. আল আমিন (২১) ।

মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৭.৫০ ঘটিকায় মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানা সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুলাই ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ০৭.০০ টা হতে ০৮.০০ ঘটিকার মধ্যে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (One Stop Crisis Centre) বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে ডিএমপির বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বনানী থানা সূত্রে আরও জানা যায়, মামলার পর বনানী থানা পুলিশের একটি চৌকস টিম আসামি গ্রেফতারে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে বনানী থানাধীন মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ শিশু ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এই ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট