1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী বাড্ডা থানা পুলিশ অভিযানে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার ; হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড়

রাজধানী বাড্ডা থানা পুলিশ অভিযানে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার ; হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার ও তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গত ৮ জুলাই ২০২৫ তারিখে মোঃ নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।রিমান্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি. ) রাত আনুমানিক ২১:১৫ ঘটিকায় বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পিছনে কংক্রিটের বস্তার নিচ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানা সূত্র জানা যায়,বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি খুনের শিকার হয়েছেন। ঘটনাটি গত ৮ মে ২০২৫ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় ভূঁইয়াবাড়ী ২৬ কলোনী মোড়ে পাকা রাস্তার ওপর। আনোয়ার হোসেন আনন্দনগর থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামি মোঃ নূর আলম শেখ ওরফে নূরা ও তার সঙ্গীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। নূরা আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে তার পেটে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত জনতা আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন ২০২৫ দুপুর ১:৩৫ ঘটিকায় আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
গত ৮ জুলাই ২০২৫ তারিখে আসামি মোঃ নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার (১৩ জুলাই ২০২৫) রাত ২১:১৫ ঘটিকায় বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পিছনে আকবর আলীর বাড়ির পূর্ব পাশে একটি আম গাছের নীচে কংক্রিটের বস্তার নিচ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত উক্ত পিস্তলটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট