1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী ভাটারা হতে অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার; ভাটারা থানা পুলিশ কর্তৃক পাঁচ অপহরণকারী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

রাজধানী ভাটারা হতে অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার; ভাটারা থানা পুলিশ কর্তৃক পাঁচ অপহরণকারী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ডিএমপি’র ভাটারা হতে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেন (৫৫)-কে অক্ষত অবস্থায় উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ তারিক শাফিন (২৩) ২। কে এম ইসলাম (৩০) ৩। তানভীর রহমান স্বাধীন (২২) ৪। মোঃ আল নোমান (২২) এবং ৫। মোঃ শিপন চৌধুরী (২২) ।

ভাটারা থানা সূত্রে জানা যায়, জাকির হোসেন বসুন্ধরা গেইটের সামনে লন্ডন একরাম টাওয়ারের পাশে ভাই ভাই ফল ভান্ডার নামে ফলের দোকান পরিচালনা করেন। গত ২৪ জুলাই ২০২৫, রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় কাওরান বাজার থেকে ফল ক্রয় করে দোকানে মাল গোছানোর সময় ১৮/২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি ১০-১২টি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র নিয়ে জাকির হোসেনকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে, ২৪ জুলাই দুপুর ১২:০০ ঘটিকায় অপহরণকারীরা জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং না দিলে তাকে হত্যার হুমকি দেয়। জাকির হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার ৫ লাখ টাকা দিতে রাজি হন এবং একই দিন দুপুর ১:০০ ঘটিকায় বসুন্ধরা আবাসিক এলাকার টপটেন দোকানের সামনে ৫ লাখ টাকা প্রদান করেন। এরপর আরও ২ লাখ টাকা দাবি করে। ২৫ জুলাই বেলা ১১:০০ ঘটিকায় তাসলিমা আক্তার অতিরিক্ত ২ লাখ টাকা প্রদান করেন, কিন্তু তবুও অপহরণকারীরা জাকির হোসেনকে ছাড়েনি। পরবর্তীতে ২৫ জুলাই ২০২৫, রাত ০৮:৩০ ঘটিকায় তাসলিমা আক্তারের অভিযোগের ভিত্তিতে ভাটারা থানায় একটি মামলা রুজু হয় ।

ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পরপরই ভাটারা থানা পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শুক্রবার (২৫ জুলাই ২০২৫ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকায় বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবের সামনে থেকে ভিকটিম জাকির হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের হেফাজত হতে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুক্তিপণের নগদ ২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট