1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপিতে কর্মরত এসআইদের প্রতি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

রাজধানী রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপিতে কর্মরত এসআইদের প্রতি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ

পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের।

 

বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

উপস্থিত সাব-ইন্সপেক্টরদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এছাড়া তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তাই তদন্তের মানোন্নয়নে আরও ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, ছিনতাই বেড়ে গেলে মানুষ অনিরাপদ বোধ করে। তাই ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য  প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করে বলেন , নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালন করতে হবে ।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত  পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ এসআইদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষতা প্রমাণের বড় একটা সুযোগ। সে সুযোগ কাজে লাগাতে হবে। তাছাড়া সেবার মানসিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন তিনি। মামলার তদন্ত কার্য নির্দিষ্ট সময়ে শেষ করা ও ওয়ারেন্ট তামিলে আরো তৎপর হওয়ারও তাগিদ দেন তিনি।

 

ডিএমপিতে কর্মরত ২৩৪৪ জন এসআইদের মধ্যে দ্বিতীয় ধাপে ৪৪৪ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সকল সাব-ইন্সপেক্টরদের এরূপ ব্রিফিং প্রদান করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট