1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে অবৈধভাবে রাস্তা দখল করে নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ডিএমপির অভিযান. - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

রাজধানীতে অবৈধভাবে রাস্তা দখল করে নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ডিএমপির অভিযান.

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিবেদকঃ
বিভিন্ন যন্ত্রপাতি, মেরামত করার মালামাল, বিভিন্ন রকমের গাড়ির টায়ার, রড, নির্মাণ সামগ্রী ইত্যাদি রেখে অবৈধভাবে রাস্তা দখল করে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৪ মে ২০২৫ খ্রি.) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ডিএমপির এ অভিযান পরিচালিত হয় ।

ডিএমপির ট্রাফিক-লালবাগ সূত্রে জানা যায়, সুত্রাপুর থানাধীন নারিন্দা ট্রাক স্ট্যান্ড এলাকায় অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে রাস্তার প্রায় অর্ধেক দখল করে মেশিনারিজ, ফ্রিজ মেরামতের মালামাল, বিভিন্ন রকমের গাড়ির টায়ার, রড, নির্মাণ সামগ্রী রেখে জনগনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। শনিবার এ অভিযানকালে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে দোকান মালিকদের রাস্তায় থাকা মালামাল অপসারণ ও রাস্তা পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তারা মালামাল সরিয়ে নেয়। অত্র এলাকায় প্রথমবারের মত এমন অভিযান পরিচালিত হওয়ায় প্রাথমিকভাবে তাদের মালামাল সরিয়ে নিতে সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। পরবর্তীতে মহানগরীর যে কোন স্থানে রাস্তায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএমপি কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে সতর্ক করা হয়।

সম্মানিত নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং রাস্তা দখলমুক্ত রাখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট