1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
২৪ ঘন্টায় রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-১। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানা ঝটিকা মিছিল সংগঠক ও তেজগাঁও কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর কবির (৫৪) ২। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন (৪৭) ৩। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামীলীগের সক্রিয় সংগঠক মোঃ মকবুল হোসেন (৫৮) ৪। ঢাকা মহানগর ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান বাবু (৬৪) ৫। ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের ১৮ নং ওয়ার্ডের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন (৪৮) ৬। নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ রাহাদ চৌধুরী (২৫) ৭। বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বামনা উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (৬০) ও ৮। তুরাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাজীব (৩৬)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ৩:৩০ ঘটিকায় ডিবি উত্তরা-বিভাগের একটি টিম বিমানবন্দর থানাধীন সিভিল অ্যাভিয়েশন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করে। অপরদিকে একই দিন বিকাল আনুমানিক ৪:৩৫ ঘটিকায় কলাবাগান থানাধীন গ্রীনরোড সমরিতা হাসপাতালের সামনে হতে আবু সাঈদ স্বপনকে গ্রেফতার করে সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিন রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং ব্লক-সি এলাকার নিজ বাসা থেকে মোঃ মকবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। অপরদিকে একই দিনে একই সময়ে ডিবি- মতিঝিল বিভাগের একটি টিম পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আতিকুর রহমান বাবুকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিন রাত আনুমানিক ১২:২৫ ঘটিকায় গুলশান থানাধীন নদ্দা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মনির হোসেনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ। অপরদিকে একই দিনে রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি- ওয়ারী বিভাগের একটি টিম শাহ আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাহাদ চৌধুরীকে গ্রেফতার করে। অপরদিকে একই দিনে রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় ডিবি- রমনা বিভাগের একটি টিম বেইলি রোড এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার ও মোঃ রাজীব গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট