1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে ট্রাফিক পুলিশের সাথে তুমুল বাগ্‌বিতণ্ডা,গালাগালি ও হুমকির ঘটনায় ২ জনকে আটক করেছে সিটিটিসি - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

রাজধানীতে ট্রাফিক পুলিশের সাথে তুমুল বাগ্‌বিতণ্ডা,গালাগালি ও হুমকির ঘটনায় ২ জনকে আটক করেছে সিটিটিসি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ৩০ নভেম্বর ২০২৫ হং
কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলার চেষ্টা, হুমকি ও গালাগালির দুটি পৃথক ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সোহেল রাশেদ (৪৫) ও ২। আল আমিন (২৪)।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বংশাল ও বাড্ডা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর লালবাগের ফ্রেঞ্চ রোডের মুখে উল্টোপথে মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক কনস্টেবল বাধা দিলে সোহেল রাশেদ জনসমক্ষে পুলিশ সদস্যকে মারতে উদ্যত হন এবং হুমকি দেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সিটিটিসির সাইবার টেরোরিজম টিম তাকে শনাক্ত করে বংশাল থানাধীন নাজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যা ৫:৪৫ ঘটিকায় আফতাবনগর গেট এলাকায় বাইকার আল আমিন ট্রাফিক সার্জেন্টের সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডা ও গালাগালি করেন। ভিডিও ভাইরাল হলে সিটিটিসির ইন্টারনেট রেফারেল টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে বাড্ডা থানাধীন আনন্দ নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। দুজনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট