1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে বিশেষ অভিযানে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযানে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সাবিত ইবনে (৩৩) ২। রফিকুল ইসলাম (১৮) ৩। ফারুক (২৭) ৪। আরিফ (২৬) ৫। সাজ্জাদ (২২) ৬। আলামিন (২৮) ৭। রাকিব মিয়া (৩০) ৮। ইয়াসিন (২০) ৯। শরিফ (২৪) ১০। মেহেদি হাসান বাপ্পি (২৪) ১১। সলেমান (২০) ১২। আখতারুজ্জামান টিটপ (৫৭) ১৩। বায়োজিদ ওরফে রানা (২৫) ১৪। রায়হান (২৭) ১৫। রাজু (৩০) ও ১৬। সুজন (২৫)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় কথা কাটাকাটির জেরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জনের একটি দল একই গ্রুপের সদস্য রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা রুজু হলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। ইতিপূর্বে পাঠালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় রায়ের বাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে ঘটনায় ব্যবহৃত চাপাতিসহ গ্রেফতার করা হয়। ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩:৩০ ঘটিকায় কাদিরাবাদ এলাকায় আত্মগোপনে থাকা শরীফকে গ্রেফতার করা হয়। শরীফের দেয়া তথ্যের ভিত্তিতে বোটঘাট খালপাড় থেকে ঘটনায় ব্যবহৃত আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। পাঠালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়, একই রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট