1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর লালবাগ থানা পুলিশের অভিযানে মোবাইলের দোকানে তালা ভেঙে চুরি; মোবাইল, নগদ টাকা ও চুরির সরঞ্জামসহ দুই চোর আটক। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

রাজধানীর লালবাগ থানা পুলিশের অভিযানে মোবাইলের দোকানে তালা ভেঙে চুরি; মোবাইল, নগদ টাকা ও চুরির সরঞ্জামসহ দুই চোর আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর লালবাগ এলাকায় একটি মোবাইলের দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চুরি হওয়া মোবাইল, নগদ টাকা ও তালা কাটার সরঞ্জামসহ দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম: ১। আমিনুল ফকির (৩৩) ও ২। মিরাজ (৩৭)।

বুধবার (১৪ মে ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখ রাতে লালবাগ থানাধীন শেখ সাহেব বাজারে অবস্থিত “মদিনা ইলেক্ট্রনিক্স এন্ড মোবাইল বাজার” নামক দোকানের সাটারের তালা ভেঙে বিভিন্ন মডেলের ৩৩টি মোবাইল ফোন ও নগদ ৮৮,০০০ টাকা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে অজ্ঞাত চোরদের দোকানে প্রবেশ ও চুরির দৃশ্য ধরা পড়ে। এ ঘটনায় দোকানের মালিক মোঃ আব্দুর রহিম বাদী হয়ে গত ১৪ মে ২০২৫ তারিখে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করা হয়। পরবর্তীতে বুধবার সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে চুরি হওয়া নয়টি মোবাইল ফোন, নগদ নয় হাজার টাকা ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত ছিল বলে স্বীকার করেছে।

চুরির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চুরি হওয়া অন্যান্য মোবাইল ফোন ও টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট