1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং গুলিবর্ষণ ঘটনার মূল হোতাসহ আটক-২ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং গুলিবর্ষণ ঘটনার মূল হোতাসহ আটক-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ০৪ অক্টোবর ২০২৫ (শনিবার): গত ০৩ অক্টোবর ২০২৫ তারিখে আনুমানিক সকাল ০৭:৩০ টায় রাজধানীর কাফরুল থানার অন্তর্গত সেনপাড়া পর্বতা এলাকায় প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাসে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী দ্বারা অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনা ঘটে। জানা যায়, গত ৩-৪ মাস যাবৎ সন্ত্রাসীরা একটি পরিবহন কোম্পানির নিকট চাঁদা দাবি করে আসছিল এবং দাবি পূরণ না হওয়ায় উক্ত ঘটনা সংঘটিত করে।

এই ঘটনার প্রেক্ষিতে, গতরাত ১১:৫০ টায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকার বাড়ি থেকে প্রধান আসামি মোঃ নেছার উদ্দিন ও তার এক সহযোগী মোঃ জাহিদুর রহমান দিপু কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অন্যান্য জড়িতদের অবস্থান সনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনী নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট