1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজশাহী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত । - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজশাহী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত ।

আউয়াল ফকির
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

আউয়াল ফকির

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে দ্বিতীয় ধাপে রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ ওয়ার্ড কমিটিকে শক্তিশালী ও কমিটি গঠন করার লক্ষ্য ১৩ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় নগরীর বোয়ালিয়া থানাধীন মহিলা কলেজের পশ্চিমে উচুঁ ভিটা নামক স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মী সভার উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ। এই বিশাল কর্মীসভায় যুবদলের কর্মীরা উজ্জীবিত হয়ে ওঠে।

উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্ববায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্ববায়ক মোঃ শরিফুল ইসলাম জনি ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহ্ববায়ক মোঃ রফিকুল হোক টফি সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোঃ আশিকুজ্জামান সজীব ,মোঃ মাসুদুল হক মৃধা মোমিন ,মোঃ হাসনাত হোসেন ফয়সাল জন , ও মোঃ মুক্তার আলী সাদ্দাম।

বক্তব্যের শুরুতে পবিত্র আল কোরআন পাঠ করা হয়। এ সময় বক্তারা বলেন বিগত ১৬ বছর এই আওয়ামী সরকার দেশের কোনো জায়গায় শান্তি মতো এমন কোনো পোগ্রাম করতে দেয়নি ,আমাদের নেতা কর্মীরা শান্তি মতো বাসায় থাকতে পারেনি বাসায় থাকলে রাতে এসে পুলিশ ধরে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখেছে ,বৌ বাচ্চার সাথে ভালো সময় কাটাতে পারিনাই পালাই বেড়াতে হইসে ,আমাদের নেতা কর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছিল, গুম করে রাখা হয়েছিল যারা দলের জন্য আত্মতেগ করেছে তাদেরকেই দলে মূল্যায়ন করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যারা দলের অসময়ে দলের সাথে ছিলেন তারাই আগামীর নেতৃত্বে আসবেন আমাদের দলের নতুন নেতাদের প্রয়োজন নাই এবং আমাদের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে যাতে আওয়ামী দলের বা অন্যকোনো রাজনৌতিক দলের নেতা কর্মীরা আমাদের দলে ঢুকে অপকর্ম চালাতে না পারে ,এবং দেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এই সমস্ত কাজ যারা করছে তাদের আইনের আওতায় আনতে হবে। এবং নেতা কর্মীরা আরও বলেন কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা কর্মীসভা করছি এবং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্য আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রার্থীদের নাম প্রস্তাব গ্রহণ করছি। মহানগরীর ৩০টি ওয়ার্ডে কর্মীসভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কমিটি গঠনের সিদ্ধান্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট