
মাদারীপুরের রাজৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দী দেরাজউদ্দীন বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাজিতপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সিরাজমোল্লার সঞ্চালনায় দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু।
এসময় ইউনিয়ন ও উপজেলা বিএনপি নেতা কর্মীরা এবং উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।