1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে ১৫০০ পিচ ইয়াবা সহ চার জনকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজৈরে ১৫০০ পিচ ইয়াবা সহ চার জনকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার,
মাদারীপুরের রাজৈর উপজেলাধীন বাজিতপুর কিসমদ্দি থেকে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা সুমনের স্ত্রী টুম্পা বেগম (৩০), নয়ানগর গ্রামের বাসিন্দা অনিক হাওলাদার (২২), বাজিতপুর গ্রামের নয়ন খালাসী (২০) এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠের পুল গ্রামের বাসিন্দা সজীব ঘরামী (২০)।

পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমন হাওলাদার বাজিতপুর এলাকার একজন কুখ্যাত মাদক কারবারি।তার ছত্রছায়ায় এলাকায় মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। শনিবার রাত ৮টার দিকে কিসমদ্দি বাজিতপুর এলাকায় নৌকার মধ্যে মাদক কেনাবেচার খবরে রাজৈর থানার পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন পালিয়ে যায়। এ সময় সেখান থেকে সুমনের স্ত্রী টুম্পা, জসিম, অনিক সজীবকে ১৫০০ পিস ইয়াবাসহ আটক করে রাজৈর থানা পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান দেশের মুখ প্রতিনিধিকে বলেন, ১৫০০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের রবিবার আদালতে পাঠানো হবে। মাদকের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট