1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাণীশংকৈলে কৃষি প্রযুক্তির মিলনমেলা শুরু, তিন দিন চলবে নানা আয়োজন - নব দিগন্ত ২৪
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

রাণীশংকৈলে কৃষি প্রযুক্তির মিলনমেলা শুরু, তিন দিন চলবে নানা আয়োজন

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।

দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, কৃষকদের হাতে-কলমে আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও উৎপাদন খরচ বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিই হতে পারে কার্যকর সমাধান। কৃষকের আয় বৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণ জরুরি বলেও তিনি মত দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আলাউদ্দিন শেখ এবং মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম মেলার লক্ষ্য, সম্ভাবনা ও প্রদর্শনীর বিষয়বস্তু তুলে ধরেন।

উদ্বোধনী পর্বে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেলায় আধুনিক কৃষিযন্ত্র, উচ্চ ফলনশীল ও উন্নত জাতের বীজ, রোগবালাই দমন প্রযুক্তি, সাশ্রয়ী সেচব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে কৃষকরা নতুন ধারণা ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতে উৎপাদন ও আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট