1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রানীশংকৈলে ৫৭ বছর পর নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রানীশংকৈলে ৫৭ বছর পর নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু,স্টাফ রিপোর্টার প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ “বঙ্গবন্ধু সরকারি কলেজ” এর নাম বদলে “নেকমরদ সরকারি কলেজ” নামকরণ করা হয়েছে। গত বুধবার (২৯ মে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন।জানা গেছে, কলেজটি ১৯৭২ সালের ২১ জুন স্থাপিত হয়ে উপজেলার নেকমরদ ইউনিয়নের নেকমরদ বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠা করা হয়। গত ২০২৩ সালের ১৬ মার্চ তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়। বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন সকালের সময় প্রতিনিধিকে বলেন, ‘নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি অনলাইনে পেয়েছি। কলেজের পুরোনো নামের সাইন বোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে নেকমরদ সরকারি কলেজের নামের সাইন বোর্ড তৈরির কাজ চলছে আগামীকালের মধ্যে লাগানো হবে। এখন থেকে কলেজটি নেকমরদ সরকারি কলেজ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজলুবিন রহমান বলেন, ‘নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছি, সাইনবোর্ড এর নাম পরিবর্তনের কাজ চলছে। এখন থেকে নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের পরিবর্তে নেকমরদ সরকারি কলেজ নাম ব্যবহার করা হবে’।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট