1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ

মুমিনুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের বলিপাড়া ও লামকুপাড়া এলাকায় এক রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । এতে দুই পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

রবিবার (২০ এপ্রিল) রাত ২টার পরে রামগড় ইউনিয়নের বলিপাড়ায় ওমর ফারুকের বসতঘর ও ভোর ৪ টার পরে লামকুপাড়া আবুল হোসেনের রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ফারুকের বসতঘর সহ রান্নাঘর পুড়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটিই বের করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নি কাণ্ডের সূত্রপাত হয়েছে।

এদিকে, ভোর রাতে লামকুপাড়া এলাকার আবুল হোসেন সওদাগরের রান্নাঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানিয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় বসতঘরটি রক্ষা পায়। তবে তার রান্নাঘরে আগুন লাগার কারণ জানা যায়নি।

 

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট