1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

মুবিনুল ইসলাম,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে গাঁজা সহ মোঃ মহিন উদ্দিন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) রাতে রামগড় থানাধীন পৌরসভাস্থ দক্ষিণ গর্জনতলী এলাকায় ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত মোঃ মহিন উদ্দিন  রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী এলাকার মৃত আব্দুল করিম মোল্লার ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দীন এর নির্দেশনায় এসআই (নি.) রাজু আহমেদ সঙ্গীয় এএসআই (নি.) মোঃ আব্দুল আলীম সহ এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানকালে রামগড় পৌরসভার ০৩ নং ওয়ার্ড দক্ষিণ গর্জনতলী কৃষি গবেষণাগারের পিছনে শরীফের ঘরের দক্ষিণ পাশে পুকুর সংলগ্ন চলাচলের পথের উপর হতে ৩০০ গ্রাম গাঁজা সহ  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

 

রামগড় থানার অফিসার্স ইনচার্জ  মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট